ঢাকাWednesday , 10 May 2023
  • অন্যান্য

টাঙ্গাইলের ঘাটাইলে রাইস কুকারের বক্সের ভিতর নবজাতকের লা*শ সিংগুরিয়া

Link Copied!

 

মোঃ বিপ্লব হোসেন (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামে রাইসকুকার বাক্সের ভিতরে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। মঙ্গলবার (৯ মে) সকালে এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
এছাড়া নবজাতকের সাথে বাক্সে লেখাযুক্ত একটি কাগজের চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল- ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ নবজাতকের সাথে কার্টুনে এক হাজার টাকাও রাখা ছিল। এই নবজাতকটির মরদেহ দেখতে স্থানীয় ও আশে -পাশের এলাকার লোকজন ভিড় করে।

মসজিদের ইমাম গোলাম মোস্তফা জানান, ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। সে সময় খবর পাই মসজিদের বারান্দায় একটি রাইসকুকার রাখা। রাইসকুকারের কার্টুনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্যকিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টুনটি খুলতে সাহস পাচ্ছিল না।

এরপর ঘটনাস্থল মসজিদে এসে দেখি সামনের বারান্দার দরজার পাশে কার্টুন। পরে মসজিদ কমিটির লোকজনদের সাথে নিয়ে কার্টুনটি খুলে দেখি ফুটফুটে এক মৃত নবজতাক ও সাথে লেখা যুক্ত এক টুকরো কাগজ এবং ১ হাজার টাকা রয়েছে। এ বিষয়টি জানাজানি হলে নবজাতকটিকে দেখতে লোকজন ভিড় করে। তারপর পুলিশকে খবর দিলে নবজাতকটি উদ্ধার করেন।

এ ব্যাপারে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টুনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার ও সুরতাহাল শেষে থানায় নিয়ে আসা হয় এবং নবজাতকটির ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।