রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। সোমবার(৮মে) বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাঁচাইবাড়ি গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অনেক দিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে তিনি জীবন যুদ্ধে পরজয় বরণ করে সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(৯ মে) আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ, থানা তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবাস সরকার প্রমূখ।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত্যুকালে স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
