এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
আজ সোমবার সন্ধায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঘাড়িডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো দেবহাটা উপজেলার আব্দুর রহিমের চার বছর বয়সের শিশু রিপন ও একই গ্রামের বাবু সরদারের ছেলে জামিল। বয়স সাড়ে তিন বছর।
নিহত রিপনের পিতা আব্দুর রহিম জানান, তাদের বাড়ির পাশে ঘের রয়েছে। সন্ধায় দুই শিশু পানিতে পড়ে যায়। প্রথমে রিপনে লাশ ভাসতে দেখে দ্রত তাকে উদ্ধার করা হয়। পরে জামিলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করে দেখা যায় দুই জন শিশু মৃত্যু বরন করেছে। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ দেখতে আসে দুই শিশুকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
