ঢাকাMonday , 8 May 2023
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে মামলা রুজুর পরপরই এজাহারনামীয় ০৩ জন আসামী গ্রেফতার।।।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-০৭/০৫/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম, সংগীয় ফোর্স সহ দেবহাটা থানাধীন দক্ষিন সখিপুর এলাকা থেকে দেবহাটা থানার মামলা নম্বর-০৫ তারিখ-০৭/০৫/২০২৩ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ১।মোঃ মোস্তাকিন বিল্লাহ সরদার(২৫), পিতা-মোঃ শফিকুল সরদার, ২। মোঃ হযরত(৩০), পিতা-মোঃ রফিকুল ড্রাইভার ,৩।. আমিরুল গাজী(৩৮), পিতা-মোঃ পিয়ার আলী ,সর্বসাং- দক্ষিন সখিপুর, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকেক গ্রেফতার করেনা। উল্লেখিত আসামিরা সহ অন্যান্য আসামিরা গতকাল এক সালিশী বৈঠক চলাকালে বাদীর ভাইদের উপর আক্রমণ করে হত্যার উদ্দেশ্যে গলায় খুর দিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। বর্তমানে বাদীর ভাইয়েরা সখিপুর হাসপাতালে ভর্তি আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ইং-০৭/০৫/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।