ঢাকাMonday , 8 May 2023
  • অন্যান্য

বই খাতা রেখে ঘড়ে, সাতলা ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের তরে।

Link Copied!

 

মো: নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা দিনমজুড় মো: রফিকুল ইসলাম এর দিনগুলো মোটামুটিভাবে কেটে যাচ্ছিলো। তবে এখন ধানের মৌসুম তাই ধান কেটে ঘড়ে তুলতে হবে কিন্তু ধান কাটার জন্য তার কাছে পর্যাপ্ত শ্রমিক ও অর্থ না থাকায় তিনি বেশ চিন্তিতো হয়ে পড়েন। সোনালী ফসল এখন নষ্ট হবার পথে। বিষয়টি সাতলা ইউনিয়ন শাখা এর সভাপতি আল মাহমুদ মিলনের কাছে যায় এবং তিনি রফিকুলকে আশ্বস্ত করেন দ্রুত তার ধান কেটে ঘড়ে তুলে দেওয়া হবে। যেমন কথা তেমন কাজ, অদ্য ৫ই মে সভাপতি মিলনের নেতৃত্বে দশ থেকে ১৫ জন ছাত্রলীগ সদস্য একযোগে রফিকুলের দশ কাঠার সমস্ত ধান কেটে বাড়িতে পৌছে দেয়। এভাবে মানুষের পাশে দাড়ানোর জন্য এলাকবাসী সাতলা ইউনিয়ন সভাপতি সহ সকল সদস্যদেরকে সাধুবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।