ঢাকাMonday , 8 May 2023
  • অন্যান্য

বকশীগঞ্জে অসুদপায় অবলম্বনে দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-

জামালপুরে বকশীগঞ্জে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসুদপায় অবলম্বনে দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ৭ মে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন – বেলা সাড়ে এগারোটার দিকে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি কেন্দ্র পরিদর্শনে আসেন । এসময় দুই পরীক্ষার্থীকে তল্লাশি চালালে তাদের পকেট থেকে অবৈধ কাগজ পাওয়া যায়। পরে আমি তাদেরকে বহিষ্কার করি। তিনি আরো জানান দুই পরীক্ষার্থী মধ্যে একজন জাগীরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অন্যজন ফারাজী পাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী। সহকারী কমিশনার ( ভূমি) আতাউর রাব্বি জানান আমি সকালে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে যায় পরিদর্শনের জন্য এ সময় দুই পরীক্ষার্থীকে দেখে আমার সন্দেহ হয়। পরে তল্লাশি চালালে দুই পরীক্ষার্থী অসুদপায় অবলম্বন করাই কেন্দ্র সচিব তাদেরকে বহিষ্কার করে। এবার প্রতিটি কেন্দ্রে প্রশাসনের নজরদারি থাকবে। কোন প্রকার ও অনিয়ম মানা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।