ঢাকাMonday , 30 May 2022
  • অন্যান্য

কশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি

Link Copied!

 জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। সোমবার সকালে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের সার্বিক খোঁজ খবর নেন।পরিদর্শন শেষে হাসপাতালের ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের সাথে বৈঠক করেন। বৈঠকে আবুল কালাম আজাদ এমপির কাছে হাসপাতালের ডাক্তার, নার্স ও মিডওয়াইফরা হাসপাতালের নানা সমস্যার চিত্র তুলে ধরেন। ওই সময় বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বিভিন্ন ইউনিয়নেরচেয়ারম্যান, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে আবুল কালাম আজাদ এমপি হাসপাতালে উপস্থিত রোগীদের খোঁজ খবর নেন। এম পি আবুল কালাম আজাদ স্বাস্থ্যসেবা মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন। বক্তব্য রাখেন এম পি আবুল কালাম আজাদ, বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ হাসপাতালের কর্মকর্তা আজিজল হক ও সিনিয়র নার্স মিডওয়াইফ মাহমুদা সিদ্দিকা শিউল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।