এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টার//
প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্দ্যাগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন।
রমজানে ইফতার আয়োজন সব পরিবারেই ঘটা করে করা হয়। এমনকি রমজান মাস শুরুর আগে থেকেই অনেকে কেনাকাটা শুরু করি। কিন্তু আমরা কি রিলেট করতে পারি এমন অনেক পরিবারের ইফতার আয়োজন, যেখানে শুধু পানিতে ভেজা চিড়া আর চিনি কখনো শুধু লবণ মেখে সারছে ইফতার। ঠিক তখনই মানবতার কল্যানে নিবেদিত সংগঠন প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন এগিয়ে আসলো অসহায় নিম্নবিত্ত পরিবারের কাছে । ৯ এপ্রিল রবিবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ সময়ে মো: সিফাত ই মঞ্জুর “দৈনিক নিউজ টাইম বিডির সাংবাদিকে বলেন, মানুষের কাছে সামান্য ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে যে ভালোবাসা,দোয়া এবং হাসিটা পেয়েছি সত্যিই অসাধারণ এই দূর্দিনের বাজারে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলেই একদিন ক্ষুধা ও দারিদ্রমুক্ত শান্তিময় এক মানবিক বাংলাদেশ সু-প্রতিষ্ঠিত হবে।
দুস্থ ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মো: সিফাত ই মঞ্জুর (রোমান) , রবিউল হোসেন, সজিব, রাশেদ, ফজলে রাব্বি, সহ অন্য সদস্যবৃন্দ।
