ঢাকাSaturday , 8 April 2023
  • অন্যান্য

কালিগঞ্জে জান্নাতুন নাঈম তাহফিজুল কুরআন একাডেমির যাত্রা শুরু।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
আমেরিকা প্রবাসীদের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে “জান্নাতুন নাঈম তাহফিজুল কুরআন একাডেমি” যাত্রা শুরু করেছে। শুক্রবার(৭ এপ্রিল)জুম্মার নামাজের পরে মাদ্রাসাটির উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল হাকিম পাড় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাও: আবু সুফিয়ান,ঝিনাইদহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাও: নুরুজ্জামান হাবিবী ও মাও: আবুল হায়াত।
মাদ্রাসাটির পরিচালক মণ্ডলীর সদস্য ইমরান হোসেন বাপ্পি জানান নূরানী,নাজেরা,হিফজ,হিফজ শুনানি ও প্রতিযোগিতা বিভাগ নিয়ে আবাসিক,অনাবাসিক,ডে-কেয়ার পদ্ধতিতে বালক ও বালিকাদের পৃথক শাখায় সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা আধুনিক ও যুগপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাটি পরিচালিত হবে। ওয়ালিদ মোহতারামের সঞ্চালনায় মাদ্রাসাটির উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।