ঢাকাMonday , 30 May 2022
  • অন্যান্য

কবি শিকদার রেজাউল করিম গুরুতর অসুস্থ

admin
May 30, 2022 3:40 pm
Link Copied!

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কবিরতœ শিকদার রেজাউল করিম বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসার অভাবে সজ্জ্যসায়ী
গৌরনদীর পৌর সদরের একটি জীর্ণশীর্ণ খুপড়ি বাসায় ভাড়া নিয়ে দীর্ঘ বছর যাবত বসবাস করে আসছেন। শিকদার রেজাউল করিম জানান প্রায় আড়াই বছর পূর্বে মত্রথলির সমস্য জনিত কারনে তিনি বিভিন্য ডাক্তারের শরণাপন্ন হলেও অর্থাভাবে উন্নত চিকিৎসা করান সম্ভব হয়নি। তিনি আরও জানান ইদানিং তার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় তিনি সয্যসায়ী হয়ে পরেছেন। এমতাবস্থায় কবি শিকদার রেজাউল করিমকে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরী। শিকদার রেজাউল করিম বঙ্গবন্ধু কবিতা পরিষদ থেকে সাহিত্য সম্মাননা পদক সহ ১২টি বিভিন্য পদকে ভূষিত হলেও আজ তার নিজের শরীরিক অবস্থা খুবই গুরুতর। নিজের জায়গা জমি বলতে কিছুই নেই এই গুনিজনের। গৌরনদী পৌর সদরের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। স্ত্রী পুত্র ও এক কন্যা সহ ৪ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। নুন আনতে পান্তা ফুরায় পরিবারের বর্তমান অবস্থায় ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে হিমশিম খাচ্ছেন। গৌরনদী পৌরসভার মেয়র মো.হারিছুর রহমান কবি শিকদার রেজাউল করিমকে ইতপূর্বে আর্থিক সহযোগিতার করেছেন বহুবার। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মাধ্যমে মানবতার মা” প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা ও সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেশের এই গুনিজনকে বেচেঁ থাকার পথকে সুগম করার অনুরোধ জানান। কবিরতœ শিকদার রেজাউল করিম এর পান্ডুলিপি সংখ্যা ৫০ ও বৃহতী গৌরনদীর ইতিহাস-সহ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৯খানা। অসুস্থ্য কবিকে দেখতে গৌরনদী উপজেলার কবিতা পরিষদের নেতৃবৃন্দ গতকাল তার বাসায় উপস্থিত ছিলেন গৌরনদী বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডাক্তার মনিষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী গার্লস কলেজের প্রভাষক মো.মাসুদ করিম, গৌরনদী পিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম বেলাল, কবি শেখ খলিলুর রহমান, কবি উৎপল চক্রবত্তি, কবি আবুল হাসান আকন, কবি জান্নাতুল ফেরদৌস, কবি শাহাবউদ্দিন মোল্লা-প্রমূখ। কোনও হৃদয়বান ব্যক্তি যদি কবিরতœ শিকদার রেজাউল করিমকে আর্থিক সহযোগিতা করতে ইচ্ছুক হন তবে কবির পার্সনাল বিকাশ নম্বর- ০১৮ ৩৪ ৪৭ ১৯ ৭৯

গৌরনদী প্রতিনিধি

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।