ঢাকাThursday , 6 April 2023
  • অন্যান্য

স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Link Copied!

 

মো: নাসির উদ্দিন শাহ, আগৈলঝাড়া প্রতিনিধি:-

অদ্য ৪ঠা এপ্রিল রোজ মঙ্গলবার সরিকল ইউনিয়ন পরিষদ ভবনে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের এর উদ্যোগে ২০ টি সংগঠন এর অংশগ্রহণে বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি মো: নাসির উদ্দিন শাহ্। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক ইমরান, কোষাধ্যক্ষ সজল আকন, আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংগঠন এর আলামীন, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি এর নাজিম উদ্দিন, উজিরপুর ব্লাড ডোনেশন ক্লাব এর ইমরান নাজির শান্ত, বাটাজোড় ব্লাড ডোনেশন ক্লাব এর অনন আহম্মেদ, ঈদগাহ মার্কেট ব্লাড ডোনার্স ক্লাব এর সাকিব প্রমুখ।
স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ গত এপ্রিল ২০২২ ইং তারিখে ৪ টি উপজেলা যথাক্রমে গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও উজিরপুর নিয়ে গঠিত হয় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ইফতার মাহফিলটি বাস্তবায়ন ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠন এর সহ সভাপতি মো: মারুফ হাওলাদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।