জিহাদ আহমেদ
স্টাফ রিপোর্টা
দৈনিক প্রথম আলোয় গত ২৬ মার্চ প্রকাশিত উদ্দেশ্যপ্রণোদিত,ষড়যন্ত্রমূলক ও অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ সাধারন শিক্ষার্থী কর্তৃক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ এর সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় কলেজর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের কটুক্তি, হলুদ সাংবাদিকতা, child Exploitation এর অপরাধে, প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতার এবং প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধনে অংশগ্রহন করে।
এসময় মানববন্ধনে অংশ নেয় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাএলীগ এর সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদানের সময় শামীম মিয়া ও তন্ময় জানায়, স্বাধীনতার বিপক্ষে যে সব অপশক্তি রয়েছে তাদের বিরুদ্ধে সবসময় রুখে দাড়াতে হবে।যারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে, যারা দেশের বিরুদ্ধে কাজ করে,তাদের বিরুদ্ধে সবসময় সবাইকে সোচ্চার হতে হবে।
এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়। প্রথম আলো পত্রিকা সব সময় এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এই পত্রিকা আর জামালপুর আসতে দেওয়া হবে না। এই পত্রিকার অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
মানববন্ধন শেষে প্রথম আলো পত্রিকার কাগজ দাহের মাধ্যমে প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচি শেষ করা হয়।
