এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টার//
বরিশালে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন উদ্দ্যাগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন।
এক হয়ে কাজ করলে কোন কাজই কঠিন না। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation কর্তৃক গৃহীত পুরো রমজান মাস ব্যাপী কার্যক্রমের অংশ হয়ে আজ নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সেই আনন্দ সমাজের অসহায় নিম্নআয়ের মানুষদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য রমজানের প্রতিদিনই প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনের সেচ্চাসেবীরা দেশের বিভিন্ন এলাকাতে ইফতার বিতরন কার্যক্রম চালিয়ে আসছে। এতে করে স্থানীয় অসহায় মানুষের পাশে দাড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি ছড়িয়ে পড়ছে ভালোবাসার বিনিময়।
এ ব্যাপারে মো: সিফাত ই মঞ্জুর (রোমান) ” দৈনিক নিউজ টাইম বিডির” সাংবাদিক কে বলেন, প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation “ একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবা প্রদানকারী সামাজিক সংগঠন। ২৬ মার্চ ২০২১ সালে “ প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন – Prohelika Youth Foundation ” এর আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়। সমাজের দুঃস্থ, অসহায় এবং সুবিধা বঞ্চিতদের জীবন মান উন্নয়নের অভিপ্রায়ে সকল স্তরের মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা একত্রিত করাই আমাদের লক্ষ্য।
দুস্থ ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মো: সিফাত ই মঞ্জুর (রোমান) , আরিফ বিল্লা, রবিউল হোসেন , আজিজুর রহমান , সাইমুন ইসলাম সিয়াম , সজিব সহ অন্য সদস্যবৃন্দ।
