এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
আজ ১১ রমজান, ১৪৪৪ হিজরী, রোজ সোমবার (৩ এপ্রিল) সাতক্ষীরা সদর থানার আয়োজনে “পবিত্র মাহে রমজান” উপলক্ষে ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, অফিসার ইনচার্জ,সাতক্ষীরা থানা সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
