ঢাকাMonday , 30 May 2022
  • অন্যান্য

অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক সংগঠন স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার কমিটি গঠিত।

Link Copied!

আহাদ তালুকদার ,বিশেষ প্রতিনিধি (আগৈলঝাড়া) বরিশাল

গত ২৯ মে ২০২২ইং রোজ রবিবার অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক সংগঠন স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশনের বরিশাল জেলা শাখার কমিটি গঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস হোসাইন এবং সাধারণ সম্পাদক মঈন আল হেলালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে মোঃ শাহবাজ মিঞা শোভনকে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে রাব্বি হাসানকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার শাহিদ। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জাকারিয়া মোহাম্মদ রায়হান এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আরও রয়েছেন মোঃ সিফাত ই মঞ্জুর, এস. এম. নাদিম মাহমুদ, মোঃ আবু তাহের ও তাসনুভা খান মুমু প্রমুখ। সাংগঠনিক সম্পাদক দায়িত্বে নিযুক্ত করা হয়েছে মোঃ নাঈমুল ইসলাম সুজনসহ মোঃ মেহেদী হাসান শোভন, রুবেল হোসাইন খলিফা ও মোঃ ফাহিম হোসেনকে। এছাড়া সহ-সভাপতি হিসেবে মোঃ সজীব গাজী, মোঃ সুমন হাওলাদার ও সাবরিন রাশনা প্রমুখ দায়িত্ব পেয়েছেন। সংগঠনটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুল ইসলাম লিমন। ও উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আহাদ তালুকদার। সংগঠনটিতে সর্বমোট ৪০ সদস্যর একটি পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে উক্ত কমিটির সভাপতি মোঃ শাহবাজ মিঞা শোভন জানান, তাদের উপর অর্পিত দায়িত্ব তাঁরা গুরুত্বের সাথে পালন করবেন ও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তরুণদের নিয়ে সমাজসেবামূলক কাজ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবেন। এ বিষয়ে কমিটির সিনিয়র সহ-সভাপতি রাব্বি হাসান জানান তাঁরা স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসাইন ও পটুয়াখালী-২ আসনের গণমানুষের নেতা হাসিব আলম তালুকদারের প্রতি কৃতজ্ঞ এরকম একটি সংগঠনের মাধ্যমে তাদের সমাজসেবা করার সুযোগ দেয়ার জন্য। উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া জাকারিয়া মোহাম্মদ রায়হান জানান, “তরুনরা জাতির সবচেয়ে উদ্যমী অংশের একজন এবং সেজন্যই তাদের কাছ থেকে বড় প্রত্যাশা রয়েছে। তরুণরা চাইলে জাতি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাবো।তরুণরা যেকোনো জাতির অবিচ্ছেদ্য অংশ। একটি জাতি যা উদ্যমী, কৌতুহলী এবং পরিশ্রমী যুবকদের পরিপূর্ণ এবং তাদের কাজ করার জন্য প্রশস্ত সুযোগ প্রদান করতে সক্ষম, এটি তার উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।