ঢাকাTuesday , 4 April 2023
  • অন্যান্য

কলারোয়া থানা নবাগত অফিসার ইনচার্জের সাথে গ্রাম পুলিশ সদস্যদের শুভেচ্ছা বিনিময়।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজ রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন জানালাবাদ ইউনিয়ন পরিষদ এবং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।

সোমবার সকাল ১১ টায় কলারোয়া থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজ রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ দফাদার জালালাবাদ ইউনিয়ন পরিষদ, সাইফুল ইসলাম সাগর গ্রাম পুলিশ সদস্য সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, মোঃ মফিজুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্য, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, বাপ্পি কুমার, গ্রাম পুলিশ সদস্য জালালাবাদ ইউনিয়ন পরিষদ।

গ্রাম পুলিশ সদস্যরা নবাগত অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমানের সার্বিক সাফল্য কামনা করে , কলারোয়া উপজেলার শান্তি-শৃঙ্খলা বুঝিয়ে রাখতে নিজ নিজ ইউনিয়নের কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে নবাগত এই অফিসার বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক সন্ত্রাস বিরুদ্ধে কলারোয়া থানা জিরো টলারেন্স নীতিতে আছে। আপনারা গ্রামের মানুষের সাথে কাজ করে থাকেন। যেখানে অন্যায় দেখবেন আইনশৃঙ্খলার অবনতি দেখবেন সাথে সাথে আমাকে জানাবেন কঠিন হস্তে মাদক এবং সন্ত্রাসকে দমন করা হবে বলে জানান এই নবাগত অফিসার ইনচার্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।