ঢাকাMonday , 3 April 2023
  • অন্যান্য

নিজ গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করছে এক শিক্ষার্থী।

Link Copied!

 

জিহাদ আহমেদ
স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে নাছির মিয়া(১৯) নামের এক শিক্ষার্থী।

রোববার (০২ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাছিরের। নিহত নাছির মিয়া ওই এলাকার জয়নাল আবেদনীর ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আওনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেল্লাল হোসেন।

গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,‘নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনার জন্য আবদার করে আসছিল। মৃত্যুর আগে নাছির তার বাবাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আল্টিমেটামও দিয়েছিলেন। দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে।

গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতে নিজ ঘরে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে তার পারিবারের লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুহাব্বত কবির যুগের কন্ঠস্বরকে জানান, নিহত নাছির মোটরসাইকেল না পেয়ে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। তবে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ আজ তার মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।