আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ এপ্রিল) বিভাগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো.রাকিবুল ইসলাম,সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ,পার্সোনাল অফিসার আনোয়ার হোসেনসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
ইফতারের এই আয়োজন নিয়ে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শারমিন আফরোজ নওরিন বলেন,অনেক ভালো লাগছে।শিক্ষক,সিনিয়র ভাইয়া-আপু,বন্ধুবান্ধব ও জুনিয়র সবাই মিলে একসাথে ইফতার করলাম।মনে হচ্ছিল পরিবারের মধ্যেই আছি।
স্নাতকোত্তরে অধ্যয়নরত ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারুক মিয়া বলেন,রমজান মাসের ইফতার এক অনন্য ইবাদত। বিশ্ববিদ্যালয়ে আসার আগে রমজানে পরিবারের সাথে ইফতারের অভিজ্ঞতা ছিল অন্য রকম। তখন মা ইফতার বানাতেন। পরিবারের সবাই একসাথে ইফতার করতাম। কিন্তু এখন হলে বন্ধুদের সাথে ইফতার করার অনুভূতিটাই আলাদা। ইফতার করাটা শুধু খাওয়ায় সীমাবদ্ধ নয়, তাদের সাথে সম্পর্কও গভীর হয়। বন্ধুদের সাথে ইফতার করলে পরিবার থেকে দূরে থাকার কথা আর মনে থাকে না। আজকে ডিপার্ট্মেন্টের ইফতার অংশ গ্রহণ করে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা প্রায় শেষের দিকে।এই সময়টাকে খুব মিস করব।
স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো.রাকিবুল ইসলাম বলেন, রমযান মাস আত্মশুদ্ধির মাস।রোযার মাধ্যমে আমরা আমাদের আত্মশুদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাব। এটি হবে আগামী এক বছরের পথ চলার পাথেয়। সংযমের এই অর্জন শুধু এই মাসের মধ্যে নয় বরং বছরের বাকি সময়টাতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে এই প্রত্যাশা করি।শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও সহানুভূতির মেলবন্ধন তৈরিতে আজকের এই আয়োজন।
