ঢাকাMonday , 3 April 2023
  • অন্যান্য

খুলনা পাইকগাছায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ:

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় নবনিযুক্ত ওসি মোঃ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন। পাইকগাছা বাসীর জন্য থানা পুলিশের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,
খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম (বার), পিপিএম স্যার ও খুলনা জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম, পুলিশ সুপার, খুলনা স্যারদের কৃতজ্ঞতায় এবং জেলা পুলিশের সকল সদস্যের দোয়া ও ভালোবাসায় আমি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, পাইকগাছা থানা হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম। পাইকগাছা বাসীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি। আশা করি পাইকগাছা বাসী সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পাইকগাছা থানা পুলিশ পাইকগাছা বাসীকে সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।