দিলিপ দশ রাজস্থলী প্রতিনিধি
কাপ্তাই সেনা জোন কর্তৃক পবিত্র রমজান উপলক্ষে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নের আফসারের টিলা তালীমুল কোরআন মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে ত্রান বিতরন করা হয়েছে। ২ এপ্রিল রবিবার কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল,পিএসসি এর উপস্থিতিতে উল্লেখিত ত্রান সামগ্রী বিতরন করা হয়। কাপ্তাই জোনের পক্ষ হতে, ত্রান সহায়তা সামগ্রী হিসাবে, চাল, তৈল, চিনি এবং ডাল বিতরন করা হয়। এই সময় মাদ্রাসার শিক্ষক এবং এতিম অসহায় ছাত্ররা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
