এইচ,এম,পান্না
স্টাফ রিপোর্টার//
বরিশালের বাকেরগঞ্জের প্রতন্ত চর অঞ্চলের অনেক মসজিদে মাইক বা সাউন্ড সিস্টেমের অভাবে আজান দিতে বিভিন্ন সমস্যা হতো, মুয়াজ্জিনদের খুব অসুবিধা ও হতো। এমন সংবাদ বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ হয়, এ সংবাদ পেয়ে মানবিক কাজে সব সময় যিনি সবার পাশে থাকেন এবং বরিশাল, বাকেরগঞ্জ এর সকলের প্রিয় মানুষ, ডক্টর মোঃ শাহারিয়ার মিঞা সাহিদ তিনি-“দৈনিক নিউজ টাইম বিডির” সাংবাদিক কে জানান,যে সকল মসজিদে আমি মাইক/সাউন্ড সিস্টেম বিতরণ করি যেমন, উত্তর কবাই জামে মসজিদ, বোয়ালিয়া জামে মসজিদ, মাসুয়াখালী জামে মসজিদ, চুনাখালী জামে মসজিদ সহ আরো বিভিন্ন মসজিদে মাইক ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
এবং বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করি, যাতে মসজিদের মুয়াজ্জিন ও মুসলিদের কোনো সমস্যা না হয়,সেদিকেও খেয়াল রাখা হয়।যেহেতু রমজান মাস চলে তারাবি নামাজ, নামাজ পরার সময় মানুষের কোনো কষ্ট না হয় সে দিকে ও তিনি খেয়াল রাখেন। এতে বরিশালের বাকের গঞ্জের মুয়াজ্জিন ও মুসল্লী সহ এলাকার সর্বস্তরের জনগণ তাহাকে আনন্দিত অভিনন্দন জানান, ও মহান আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
