ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য

মোমিন ছড়া চা বাগান অবিলম্বে খুলে দেয়ার দাবি।

Link Copied!

 তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:

অবৈধ লে-অফ বাতিল করে চা শিল্প রক্ষায় অবিলম্বে মোমিন ছড়া চা বাগান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার বিকাল সাড়ে ৫টায় দিকে আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা সহ- সভাপতি রত্না বসাক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশনের পদ্মাবতী ছত্রি, লক্ষী দাশ, রুমন বিশ্বাস, মনজুর আহমদ বেলাল আহমেদ, সুরুজ আলী, ইউসুফ আলী, মামুন বেপারি, প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পূর্ব কোন নোটিশ ছাড়াই গত ২৫মে বুধবার সন্ধ্যায় প্রায় ২সপ্তাহের মজুরি না দিয়ে বাগানের মালিক পক্ষ মোমিন ছড়া চা বাগান বন্ধ ঘোষণা করেন। বাগান বন্ধ হওয়ার ফলে কর্মরত প্রায় ১২০০ শ্রমিক আর নির্ভরশীল ৪ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। দীর্ঘ ৩৩ বছর থেকে ২৫ কেজি নিরিখের নামে তীব্র শ্রম শোষণ, শ্রম আইনের যথাযথ প্রয়োগ না হওয়া মোমিন ছড়া চা বাগানে শ্রমিক অসন্তোষের প্রধান কারণ। শ্রম অসন্তোষ নিরসনে সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক ভূমিকা ছিল মালিক পক্ষ দ্বারা প্ররোচিত। ফলে সংকট আর তীব্র হয়। বক্তারা সিলেট শ্রম দপ্তরের উপ-পরিচালকের ভূমিকার তীব্র নিন্দা জানান। বক্তারা অবৈধ লে-অফ বাতিল করে চা শিল্প রক্ষায় অবিলম্বে মোমিন ছড়া চা বাগান খুলে দেওয়া, ২০ কেজি নিরিখ নির্ধারণ করে মোমিনছড়া চা বাগানে শ্রম অসন্তোষ নিরসন করা, প্রত্যেক বাগানে শ্রম আইনের যথাযথ প্রয়োগে সংশ্লিষ্ট শ্রম কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা। মোমিন ছড়া চা বাগানের শ্রমিকদের নির্বাচিত পঞ্চায়েত কমিটি কে হয়রানি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।