মোঃ আলামিন বেপারী স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও বরিশাল বিভাগীয় আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়নে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। ইফতার সামগ্রী বিতরন করেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি বাবু সুনিল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ এর সম্মানিত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ এর সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেশ মন্ডল, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ইউপি সদস্য বৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় অসহায় দরিদ্র ২০০ পরিবার কে ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি চিনি, ১ কেজি করে তেল বিতরন করা হয়।
