আহাত তালুকদার স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার
চেংঙ্গুটিয়া গ্রামের কৃতি সন্তান সাবেক সংগ্রামী ছাত্রনেতা মোঃ শহীদ তালুকদার কে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচন করায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়), সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ’র রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শুক্রবারে জুমার নামাজ আদায় শেষে চেংঙ্গুটিয়া তালুকদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জাকির তালুকদার, সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, লেখক ও সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, সাংবাদিক আহাদ তালুকদার, মসজিদের ইমাম ও খতিব হাফেজ খলিলুর রহমান, মসজিদ কমিটির সভাপতি আব্দুল ছত্তার তালুকদারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত করেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন।
