জি এম বাহার বিশেষ প্রতিনিধি ঢাকা –
ঢাকা আস্ত বৃহত্তর বরিশাল ফাউন্ডেশন এর উদ্যোগে ৩১ শে মার্চ মিরপুর ২ কিংশুক টাওয়ারে অনুষ্ঠিত হয় দুস্হদেরস্মাঝে ইফতার বিতরণ বিতরণ ও গুণীজনদের পদক বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বাঘ একে ফজলুল হক সাহেবের নাতি একে ফাইজুল হক রাজু, চেয়ারম্যান শেরেবাংলা ফাউন্ডেশন, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম মাজহারুল আনাম, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন দীপা রানী সমাদ্দার, মামুন বিন মোহাম্মদ ডন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগণ। এ কে রেজাউল হক পিন্টুর সভাপতিত্বে বক্তারা উক্ত সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও মানুযের মাঝে থেকে যাতে কাজ করতে পারে সে বিষয়ের উপর বিভিন্ন আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এইচএম আকাশ।
