ঢাকাFriday , 31 March 2023
  • অন্যান্য

মধুপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন ভাত চাই। কাজ চাই।

Link Copied!

 

মোঃ বিপ্লব হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে হকার্স বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মানববন্ধন করেন হকার্স শ্রমিকরা।
এই সময় দুইশতাধিক হকার্স মানববন্ধনে অংশ নেন এবং স্লোগানে স্লোগানে বলেন, ভাত চাই, কাজ চাই, সৎভাবে বাঁচতে চাই।
তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন কেউ না খেয়ে থাকবে না । অথচ আমরা সৎভাবে দোকান করার একটু স্থায়ী জায়গার ব্যবস্থা পাচ্ছি না । আমাদের কথা কেউ ভাবে না।
ফুটপাত হকার্সরা জানান, প্রায় পনের দিন ধরে আমরা ফুটপাতে দোকান করতে পারছি না, আমরা মানবতার সহিত জীবন যাপন করছি । ঘরে খাবার নেই, সমিতি থেকে ঋণনিয়ে দোকানদারি করতাম, সমিতির কিস্তি দিতে পারছি না, আমরা সৎভাবে বাঁচার জন্য সবার কাছে যাচ্ছি কেউ আমাদের ডাকে সারা দিচ্ছে না।
এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো। আমাদের দাবি না মানলে আমরা রাজপথে আমাদের জীবন দিয়ে দেব।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের আনারস চত্বরে এই মানববন্ধন করেন ফুটপাত হকার্স শ্রমিকরা।
এ সময় বক্তব্য রাখেন ফুটপাত হকার্সদের সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুর রহমান, আঃ জলিল, মোঃ অন্তর, চান মিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।