ঢাকাThursday , 30 March 2023
  • অন্যান্য

খুলনা পাইকগাছায় সিআইজি চাষিদের মাঝে ৪০টা সেচ পাম্প শ্যালো মেশিন বিতরণ।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি চাষিদের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড -২ হিসেবে শ্যালো মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে শ্যালো মেশিন বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার গদাইপুর ও হরিদাসকাটি সিআইজি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধিদের কাছে মোট ৪০টা সেচ পাম্প (শ্যালোমেশিন) তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার যে,ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও সুমন সরকার,সমিতির প্রতিনিধি শেখ আব্দুল জলিল, পরিমল কান্তি শীল সহ দুই সমিতির অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।