ঢাকাThursday , 30 March 2023
  • অন্যান্য

বাঙ্গালহালিয়াতেয় উৎসব মুখর পরিবেশে চলছে বাসন্তী মায়ের পূজা।

Link Copied!

 

দিলীপ দাস রাজস্থলী প্রতিনিধি

ষষ্টী পূজা মধ্যে দিয়ে দেবীর অধিবাসের মধ্য দিয়ে পূজার শুরু হয়। মঙ্গলবার ছিল সপ্তমী পূজা। বৃহস্পতিবার দশমীতে শেষ হবে পাঁচ দিনের এ আয়োজন। মহাসপ্তমীতে পূজা মণ্ডপে ধান, দূর্বা, ফুল ও বেলপাতা দিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা।
এর আগে সকালে উলু ধ্বনি, ঢাকের বাদন, কাসর, ঘন্টা ও শঙ্খ বাজিয়ে এবং পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়ে দেবীর পূজা হয়।রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শ্রী শ্রী শিব মন্দিরের পুরোহিত শ্রী কাজল চক্রবর্তী জানান, চৈত্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয়।বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা। শারদীয় দুর্গা পূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয়।
কথিত আছে সুরত রাজা হারানো রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন। সেই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভুত করতে বসন্তকালে এ পূজার আয়োজন করে আসছেন।পূজা মন্ডপের তন্তধারী পন্ডিত পংকজ ভুষন চৌধুরী জানান, দীর্ঘ বছর ধরে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী কুতুরিয়া পাড়া শিব মন্দিরে বাসন্তী মায়ের পূজা হয়ে আসছে। পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে। পূজাকে ঘিরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।