ঢাকাWednesday , 29 March 2023
  • অন্যান্য

সাতক্ষীরার কলারোয়া থানায় যোগদান করেছেন ওসি মোহা: মোস্তাফিজুর রহমান।

Link Copied!

 

সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,
সোমবার পূর্বাহ্ণে তিনি কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে নাসির উদ্দিন মৃধার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় সদ্য সাবেক ওসি নাসির উদ্দিন মৃধা নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
কলারোয়া থানার ফোর্সের পক্ষ থেকে কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবাগত ওসি থানার সকল অফিসার ও ফোর্স দের সাথে কুশল বিনিময় করেন।
এক প্রশ্নের জবাবে ওসি মোস্তাফিজ বলেন, মান্যবর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আমার প্রথম কাজ হবে কলারোয়া উপজেলা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করা। তিনি বলেন আগে মাদক নির্মুল করবো তারপরে চোরাকারবারি সহ অন্যান্য অপরাধ দমন করবো ইনশাল্লাহ। তিনি কলারোয়া উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা কনেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।