ঢাকাWednesday , 29 March 2023
  • অন্যান্য

রাজধানীর মিরপুরে পল্লবীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার-২

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুর পল্লবীতে বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬.০৩.২০২৩)মিরপুর ১২ নম্বর ই ব্লকের একটি রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১/ শারিয়ার মাহমুদ রনি (৩৯), ২/,মোঃ মহিউদ্দিন ডালিম (১৮)।
এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় সোমবার পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী পল্লবী থানার এসআই কাউসার মাহমুদ।

কাউসার মাহমুদ মামলার সূত্র জানান, রবিবার মিরপুর ১২ নম্বর পল্লবী মহিলা ডিগ্রী কলেজের সামনে ডিউটি চলাকালীন সময়ে এসআই কাউসার মাহমুদ জানতে পারেন মিরপুর ১২ নং ই ব্লক জালালের মুদি দোকানের সামনে দুজন লোক অস্ত্র ওগুলি বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। এ সময় এসআই কাউসার তার টিম নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশে উপস্থিতি টের পেয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এসআই কাউসার তার টিম সদস্যরা ধরে ফেলেন।

অভিযান পরিচালনাকারী আর এস আই কাউসার বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন অস্ত্র ও গুলি বেচাকেনার কথা। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।