ঢাকাSunday , 26 March 2023
  • অন্যান্য

যশোর শার্শায় গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন সভাকক্ষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ‍্র পালে’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীগণ।

বক্তারা বলেন, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ।

ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ‘অপারশেন র্সাচলাইট’ নামের সেই অভিযানে একযোগে গণহত্যা চালায় পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী।

এদেশের মেধাশূন্য করতে এই হামলা চালানো হয়। আজকের এই দিনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি আমরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।