ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য

মধুপুরে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মানববন্ধন

Link Copied!

মো: সাইফুল ইসলাম মধুপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মানববন্ধন করেছেন মধুপুরের মহিষমারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মহির উদ্দিনের সমর্থকগন। মহিষমারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মহির উদ্দিনের সমর্থকদের আয়োজনে রবিবার বিকেলে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সহাস্রাধীক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা মহির উদ্দিনের সমর্থকদের উপর নৌকার প্রার্থী কাজী মোতালেব হোসেনের সমর্থকরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে এবং প্রার্থী মহির উদ্দিনকে মারার হুমকীদাতাদের বিচার দাবী করে সুষ্ঠ নির্বাচনের জোর দাবী জানান। সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত মহিলা ভোটার দের উপস্থিতি লক্ষ করা যায়। এসময় মোছাঃ শপজান বেগম, আমিনা বেগম ও শাপলা সহ অনেকই নিরপেক্ষ সুষ্ঠ সুন্দর নির্বাচনের দাবি জানান। বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মহির উদ্দিন মহি,শ্রমিকনেতা শাহআলম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক হোসেন আলী, যুবলীগ নেতা মোস্তাফা, ছাত্রলীগ নেতা মজনু সহ অন্যান্য নেতৃবুন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।