ঢাকাSaturday , 18 March 2023
  • অন্যান্য

সাতক্ষীরা’র শ্যামনগরে মায়ের পরকীয়ার বলি শিশু সন্তান, ঘাতক মা আটক।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ।।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরে গর্ভধারিনী মায়ের বিষ মেশানো জুস খেয়ে রহিত দত্ত (১১) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলা সদরের নকিপুর এলাকায় ঘটনাটি ঘটে।
সে নকিপুর হরিতলা গ্রামের মৃত গোপাল দত্তের একমাত্র ছেলে রহিত। সে পাশর্বর্তী নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। রহিতের কাকা উজ্জল দত্ত জানান, শুক্রবার বেলা দুইটার দিকে রহিত অসুস্থ হয়ে পড়ে। এসময় দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। তিনি আরও জানান জাতির জনকের জম্মবার্ষিকী পালন শেষে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে আসে রহিত। এসময় বাইরে থেকে নিয়ে আসা জুস খেয়ে সে বমি করতে শুরু করে। একমাত্র শিশুপুত্রকে নিয়ে রহিতের মা পৃথক একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। তিনি আরও জানান জুসের বিষক্রিয়ায় রহিতের মৃত্যুর কথা জানিয়েছে চিকিৎসকরা। এদিকে স্থানীয় একাধিক মানুষরা জানিয়েছে শুক্রবার সকালে নকিপুর বাজারের সাহা স্টোর থেকে লাউগাছে ছিটানোর কথা বলে বিষ কিনে আনে তার মা। পরবর্তীতে জুসের সাথে মিশিয়ে সন্তানকে খাইয়ে দিয়ে ছেলের অসুস্থতার কথা প্রচার করে সে। স্থানীয়রা পরবর্তীতে রহিতদের বাড়িতে যেয়ে একটি বিষের প্যাকেট উদ্ধার করেছে। তার মা অজ্ঞাত কোন কারনে এমন কান্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা সুস্মিতা দত্তকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান মৃতদেহ উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে রহিতের মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।