ঢাকাSaturday , 18 March 2023
  • অন্যান্য

যশোর শার্শা বাগআঁচড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শার বাগআঁচড়া ডঃ আফিল উদ্দীন কলেজ এর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ ) সকালে ডঃ আফিল উদ্দিন কলেজের হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ডঃ আফিল উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম। বাগআঁচড়া ডঃ আফিল উদ্দীন কলেজের ব্যবস্থাপনা বিভাগ কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, ইতিহাস বিভাগের শিক্ষক নুরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান রফিকুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক হানিফা রহমান।
বক্তারা দেশ জাতির উন্নয়ন ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক আলী আকবর, ইংরেজি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ইমাম হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে কেক কেটে ১০৩ তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবস পালিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাহমুদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।