ঢাকাSaturday , 18 March 2023
  • অন্যান্য

বড়দলে কালী পূজা উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥

আশাশুনি উপজেলার বড়দলে শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উত্তর বড়দল শ্রী শ্রী কালী মন্দির চত্বরে সারাদিন ব্যাপি পূজা ও প্রসাদ বিতরণ শেষে রাতে এ যাত্রাপালার আয়োজন করা হয়। বাইনবাড়িয়া নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় যাত্রপালা “অশ্বমেধযজ্ঞ’’ চলাকালে শত নারী পুরুষ উপস্থিত থেকে এটি উপভোগ করেন। পরিতোষ কুমার দাসের সভাপতিত্বে যাত্রাপালায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন সানা। মন্দির কমিটির সাধারন সম্পাদক সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় এসময় প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, মনোরঞ্জন মন্ডল, তুষার কুমার দাস, প্রসাদ কুমার মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।