শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বন্দর দক্ষিণ পাড় কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ মার্চ বিকাল ৪টায় অত্র মসজিদে সভাপতি মোঃ আব্দুল হাই তালুকদার এর সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের প্রাধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও তরুন আলোচক,মোফাছেরে কোরআন মুফতি ফরিদ উদ্দিন আজহার খতিব ফরিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, ক্যান্টমেন্ট যশোর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসান ইমাম ও খতিব হারতা দক্ষিণ পাড় কেন্দ্রীয় জামে মসজিদ।উক্ত মাহফিলে মুসল্লি দের মাঝে ইসলামিক আলোচনা ও মুনাজাত শেষে তাবারক বিতরণ এর মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
