এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥
আশাশুনি উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। তামাক বিরোধী জোট প্রতিনিধি সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় সদস্য সচিব ইউএইচএ ডাঃ মিজানুল হক, এসি ল্যান্ড দীপারানী সরকার, এসআই জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা প্রমুখ। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় সভায় উপজেলার হাটাবাজার ও জনসমাগমপূর্ণ স্থানে ধুমপান ও ধুমপান দ্রব্যের প্রচার বন্দের জন্য মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
