এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, আগামী ১৭ ই মার্চ মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম শুভ জন্মদিন পালন, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেন। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ সভাপতি শেখ সাইদ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আসাদুজ্জামান বাবু শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন সাতক্ষীরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর শাহীন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান তাঁতী লীগের কাজী মারুফ যুব মহিলা লীগের সাইমা সিদ্দিকী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান আশিক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
