মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী কালী মন্দির হতে রাস্তাটি দক্ষিণ দিকে যে সংযোগ সড়কটি বটতলার মিলিত হয়েছে। রাহুতপাড়া থেকে একটি পার্শ্ববর্তী রাস্তা রামের বাজার – কালুরপাড় ওয়াপদা বাঁধ শ্রী শ্রী হরি মন্দির বরাবর মিলিত হয়েছে সেখানে এই কাঠ-বাশেঁর ব্রিজটি অবস্থিত। স্বাধীনতার ৫০ বছর পার হলেও অত্র এলাকার জনগণ জানেনা কবে নাগাদ এ ব্রিজটি একটি পাকা সেতুতে রুপান্তরিত হবে। পূর্বে রামের বাজার এবং পশ্চিমে ঘোড়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ ব্যতীত এটিই অত্র অঞ্চলের জনগণের একমাত্র সংযোগ সেতু।গ্রামের উত্তরপার্শ্বের জনসাধারণ ওয়াপদা হয়ে পয়সারহাট- গোপালগঞ্জ যাওয়ার সহজতম পথ হিসাবে এই ব্রিজটিই ব্যবহার করে থাকে। রাস্তার দক্ষিণপার্শ্বের (রাহুৎপাড়া, পূর্ব কাঠিরা, মল্লিকবাড়ি) ছাত্র-ছাত্রীরা তাদের স্কুল, কলেজ এবং সাধারণ জনগণের আগৈলঝাড় উপজেলাতে যাতায়াতের একমাত্র সহজ পথই হলো এই ব্রিজটি।তার উপর দিয়েই প্রাণ হাতে করে নিত্যদিন পারাপার হচ্ছেন স্কুল, কলেজ ছাত্র-ছাত্রীরা।কৃষি মৌসুমে উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েক শ’ একর জমির ফসল আনা নেয়া করা হয় এই ভাঙ্গা ব্রিজটির উপর দিয়ে। যা কৃষকদের জন্য খুবই দু:খ-কষ্টের কারণ।স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা এবং সাধারণ জনগণের দাবি ব্রিজটি হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। বদলে যাবে মানুষের জীবনযাত্রার মান।
