মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার অশোকসেন, রামের বাজার, ঐচার মাঠ, পশ্চিম মোল্লাপাড়া,ত্রিমুখী এবং সাহেবের হাটে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৭ টি ভেসাল জাল জব্দ এবং খালের ভিতরে ১০ টি বাঁধ অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ,চটজাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
