তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। মাধবপুর উপজেলার এই বিদ্যুৎকেন্দ্রে রোববার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, এখানে দুইটি ট্রান্সফরমার আছে। তার মধ্যে একটিতে আগুন ধরে যায়। হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রধান প্রকৌশলী বলেন, ‘আপাতত দুইটি ট্রান্সফরমার থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে চালু করা হবে। তবে কতক্ষণ লাগবে তা এখনই বলা যাচ্ছে না।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
