ঢাকাSaturday , 11 March 2023
  • অন্যান্য

যশোর শার্শায় যাত্রীবাহী বাস থেকে ৮হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড় থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে যশোরগামী তামিম পরিবহনের একটি বাস (যার নম্বর টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) তল্লাশি করে বাসের ভিতর থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। সাতক্ষীরা হতে যশোরগামী তামিম পরিবহনের বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে লোকটি নেমে যায়।

আটককৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।