ঢাকাThursday , 9 March 2023
  • অন্যান্য

পুলিশ লাইন্স সাতক্ষীরায় প্রকাশ্যে উন্মুক্ত ভোট গ্রহণের মাধ্যমে মেস ম্যানেজার নির্বাচন করলেন পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয়…

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
অদ্য ইং ৮ মার্চ ২০২৩ খ্রিঃ পুলিশ লাইন ড্রিল সেডে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মেস ম্যানেজার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মেস ম্যানেজারের দায়িত্ব গ্রহনে ইচ্ছুক ৩ জনের আবেদন ক্রমে উন্মুক্ত ভোট গ্রহনের আয়োজন এবং মেস ম্যানেজার নির্বাচন করা হয়। পুলিশ সুপার মহোদয় ফোর্সের খাবার, ছুটি ও কল্যানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষনা দেন। মেস সদস্যদের মধ্যে উপস্হিত ৯০ জন ভোট প্রদান করেন। তার মধ্যে ৬৩ ভোট পেয়ে কনস্টেবল/৯৮৮ কাজী মোতাছিম বিজয়ী হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),সাতক্ষীরা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।