এইচ,এম,পান্না
বরিশাল জেলা প্রতিনিধি//
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা ফজলুল হক এর মাতা বাশিরন বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” তিনি একমাত্র ছেলে মাওলানা ফজলুল হক, নাতি-নাতনি সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টার সময় মরহুমার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পরিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।মরহুমার জানাজায় উপস্থিত থেকে রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক” আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুসহ গ্রামের সকল মুসুল্লীরা প্রমূখ।
