ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

সাতক্ষীরা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট ৪০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ০৪॥

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে ইং-০৮/০৩/২০২৩ তারিখ ০০:৩০ ঘটিকায় থানার এসআই(নিঃ)/ফকির জুয়েল রানা, এএসআই(নিঃ)/গোলাম মোস্তফা, এএসআই(নিঃ)/জিয়াউর রহমান, এএসআই(নিঃ)/শাহানুর আলম সঙ্গীয় ফোর্স সহ সাতক্ষীরা থানাধীন কাথন্ডা সাকিনস্থ বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমেদ রবি আদর্শ কলেজ (দাতভাঙ্গা কলেজ) এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ আশরাফুল ইসলাম(২৫), পিতা-মোঃ লুৎফর রহমান , গ্রাম- পায়রাডাঙ্গা, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা, ২. মোঃ আরিফ হোসেন(২৩), পিতা-মোঃ মাগফুর গাজী , গ্রাম- ঘোনা (মোল্লাপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহাদের স্বীকরোক্তি মতে তাহাদের হেফাজত হইতে পৃথকভাবে মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৬০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

২য় অভিযানে একই তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় থানার এসআই(নিঃ)/ফকির জুয়েল রানা, এএসআই(নিঃ)/জিয়াউর রহমান, এএসআই(নিঃ)/শাহানুর আলম সঙ্গীয় ফোর্স সহ সাতক্ষীরা থানাধীন কাথন্ডা সাকিনস্থ দাতভাঙ্গা কলেজের সামনে তিন রাস্তার মোড় হইতে আসামী ১. মোঃ হাবিবুর রহমান(২২), পিতা-আমিনুর রহমান মোড়ল , গ্রাম- মৃগীডাঙ্গা (মাঠপাড়া) , উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা –সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার স্বীকরোক্তি মতে তাহার হেফাজত হইতে মোট ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীদেরকেকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।