ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় কারেন্ট জাল জব্দ,জরিমানা আদায়।

Link Copied!

 

মোঃ আলামিন বেপারী

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সার হাট বাজারে ০৭/০৩/২০২৩ তারিখ বিকেল ৩ঃ৩০ ঘটিকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর।অভিযান চালিয়ে কোটালিপাড়ার জাল বিক্রেতা নান্নু শেখ, পিতা মৃত মজিদ শেখ,এর কাছ থেকে ৫ কেজি ১৪৪ গ্রাম, প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এবং তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাখাওয়াত হোসেন।অভিযান পরিচালনায় সহযোগিতায় আগৈলঝাড়াথানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ভেসাল, চাঁই ,চটজাল ব্যবহার বিক্রকরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।