ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরীর অপরাধে অর্থদন্ড, সরঞ্জাম জব্দ।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি :
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ভেজাল দুধ তৈরীর অপরাধে কমল ঘোষ নামের এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে ভেজাল দুধ তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার(৭ মার্চ) বেলা সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেসুর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।
ভেজাল দুধের কারবারি কমল ঘোষ তার দোষ স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবাসপুর গ্রামে কমল ঘোষের দুধের কারখানায় অভিযান চালানো হয়। সেখানে কৃত্রিমভাবে দুধের ক্রীম বানানোর জন্য প্রস্তুত করে রাখা ১২ লিটার পাম তেল, রং, ভেজাল মাখন, মেশিন সহ ৪০০ কেজি ননী উঠিয়ে নেওয়া দুধ পাওয়া যায়।
তিনি আরও জানান, দুধ থেকে প্রথমে ননী তুলে তা দিয়ে ঘি বানিয়ে বাজারে বিক্রয় করা হয়। এরপর ননী ছাড়া ওই দুধে কৃত্রিম ননী মিশিয়ে বাজারে বিক্রয় করা হয়। এই দুধে কোন গুনাগুন থাকে না এবং প্রায় ৪ গুন লাভ হয়ে থাকে। ব্লেন্ডার মেশিনে পাম তেল, রং সহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে কৃত্রিম ননী তৈরী করা হয় বলে জানান এই কর্মকর্তা।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, অভিযুক্ত ওই ব্যক্তি ৬ মাস আগেও একই অপরাধে জরিমানা দিয়েছিলো। কিন্তু সে ভুল না শুধরে গোপনে সেই একই কাজ করে যাচ্ছিলো। ভেজালের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।