ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

পবিত্র শবে বরাতে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ধর্মপ্রাণ মুসলমানদের সুখ,শান্তি ও উন্নতি কামনা করেন।

Link Copied!

 

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
উজিরপুর-বানারীপাড়া সহ দেশ ও বিশ্বের সকল ধর্মপ্রান মুসলিম উম্মার মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন।বিশ্ব মুসলিমের জন্য পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত খুবই তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর দরবারে নিজেদের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। সকল অকল্যাণ ও অপবিত্রতা থেকে মুক্তি পাবার লক্ষ্যে এবং মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ লাভের আশায় বান্দারা মোনাজাত করেন। এই পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক ও অত্যাচারিদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমি এই প্রার্থনা করি।আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির কল্যাণে কাজ করে যাবো, এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার। আমরা এমন এক সময়ে পবিত্র শবে বরাত পালন করছি, যখন আমাদের দেশের মানুষ কঠিন এক দুঃসময় অতিক্রম করছে। মানুষ আজ অধিকার হারা। চরম অর্থনৈতিক সঙ্কটে দিশেহারা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র এই রাতে প্রার্থনা করবো, আল্লাহ যেন সাধারন মানুষ কে এই সঙ্কট থেকে উদ্ধার করে প্রাপ্য অধিকার ও সন্মান ফিরিয়ে দেন, সকল জুলুম-অত্যাচার থেকে রক্ষা করুন।আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ-জাতি ও আমার উজিরপুর-বানারীপাড়া নির্বাচনী আসন বরিশাল-২ এর সকল ধর্ম প্রান মুসলিম উম্মার উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

শুভ কামনায়ঃ

সরদার সরফুদ্দিন আহমেদ (সান্টু)সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।