ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

তালার কুমিরায় পানের বরজে আগুন, ২ লক্ষ টাকার ক্ষতি।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি||

সাতক্ষীরার তালা উপজেলায় পানের বরজের আগুনে পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। আজ ৭ মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের নেহাল মোড়লের ছেলে আয়েজ উদ্দীন মোড়লের পানের বরজে আগুন লাগে।

জানা গেছে, বেলা সাড়ে ১২ টার দিকে তালা উপজেলার কুমিরার বাদামতলা নামক স্থানে আয়েজ উদ্দীন মোড়লের ২ বিঘা পানের বরজে হঠাৎ আগুন দেখতে পেয়ে লোকজন ছুটাছুটি করতে থাকে। আগুন দেখতে পেয়ে লোকজন পানের বরজে মালিককে খবর দেয়। কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অনেকাংশ পুড়ে ক্ষয়ক্ষতি হয়।
পানের বরজের মালিক অন্যের জমি হারি করে নিয়ে তিনি চাষাবাদ করেছেন।
ক্ষতিগ্রস্ত আয়েজ উদ্দীন জানান, হয়তো কেউ বিড়ি-সিগারেট খেয়ে আগুন ফেলতে পারে। তিনি বলেন, ‘আমার সাথে কারোর তেমন কোন বিরোধ নেই। তাহলে কে আমার এ ক্ষতি করবে।’
কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।