ঢাকাWednesday , 8 March 2023
  • অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্য আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষণ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ই মার্চ (মঙ্গলবার) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফয়সাল আহমেদ সুমন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।